বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এর ফলে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে এখন চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। শুধু মুম্বাইয়ের নাভোসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ থাকল।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। ডিজিএফটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ভারত প্রায় দুই মাস আগে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বিভিন্ন ধরনের পাটজাত পণ্য ও বোনা কাপড় আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। সে সময় কেবল নাভোসেবা বন্দর দিয়ে আমদানির অনুমোদন ছিল।
দেশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন করে বিধিনিষেধ দেওয়া পণ্যগুলো ভারতে যে পরিমাণ রপ্তানি হয়, তার প্রায় শতভাগ বর্তমানে যায় স্থলবন্দর হয়ে। ফলে বিধিনিষেধের কারণে এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে