তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনেও তাদের দেখা গেছে মা-মেয়ের ভূমিকায়। প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান।
নতুন এই বিজ্ঞাপনে যুক্ত হওয়ার প্রসঙ্গে গণমাধ্যমে মিথিলা বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছিল তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। তাই কাজটি করা।’
মেয়ের প্রথম কাজ নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর ও রাজি হয়। এটি বিজ্ঞাপনচিত্র হলেও এখানে অভিনয়টা রয়েছে। সেই অর্থে আইরার প্রথম অভিনয়। অডিশনে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল।’
শুটিং অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর তো কখনো সারা দিন শুটিং করার অভিজ্ঞতা নেই। তাই আইরার জন্য বিষয়টা সহজ ছিল না। আমি ছিলাম সঙ্গে, টিমের সদস্যরাও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা ভালোভাবে কাজটি করতে পেরেছে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে