
গত শনিবার এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়েছে। ইরান ইতিমধ্যে এই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করেছে।
তেহরানের সরকারি সূত্রে জানা গেছে, মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি খামেনির অবস্থান লক্ষ্য করে আঘাত হানে। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া এই ক্ষমতাধর নেতার মৃত্যুতে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে শোকের আবহ ছাপিয়ে এখন যুদ্ধের দামামা প্রবল। ইরান ইতিমধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পার্শ্ববর্তী বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
ইরানে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মন্দানা করিমি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্তমানে ভারতে অবস্থানরত এই অভিনেত্রী ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি শিগগিরই ভারত ছেড়ে ইরানে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
মন্দানা বলেন, ‘ইরান ইতিমধ্যেই তাদের নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান শাসনব্যবস্থার পতনের সময় এসেছে। আমি এমন এক মুক্ত ইরানের স্বপ্ন দেখি যেখানে নারীরা নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারবে, পড়াশোনা করতে পারবে এবং যা খুশি তা-ই করতে পারবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি চাই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য কোনো হুমকি না হোক, বরং এই অঞ্চলের নির্মাতা হিসেবে আবির্ভূত হোক। যেদিন এই শাসনব্যবস্থার অবসান ঘটবে, সেই মুহূর্তেই আমি দেশে ফিরব। আমার ব্যাগ গোছানোই আছে।’
দীর্ঘদিন ভারতে কাটানোর পর দেশটিকে বিদায় জানানো মন্দানার জন্য কঠিন হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত বলে জানান। তাঁর ভাষায়, ‘ভারত আমাকে মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ার, অনেক ভালোবাসা আর বন্ধু দিয়েছে। কিন্তু এখন আমার মনে হচ্ছে ভারতে আমার কোনো কণ্ঠস্বর নেই। গত দুই মাসে আমি মুম্বাইয়ে নিজেকে খুব একা মনে করেছি। ইরানে চলমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলায় আমি অনেক তথাকথিত বন্ধু হারিয়েছি। আমার মনে হচ্ছে ভারত একভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন আমার সামনে এগিয়ে যাওয়ার সময়।’
খামেনির মৃত্যুতে সৃষ্ট শূন্যতা এবং ইরানের পাল্টা হামলায় বিশ্ব রাজনীতিতে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। একদিকে তেহরানে নতুন নেতৃত্বের জল্পনা, অন্যদিকে মার্কিন-ইসরায়েলি জোটের পরবর্তী পদক্ষেপ—সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য।

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
৭ ঘণ্টা আগে
প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
১৮ ঘণ্টা আগে
‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এস এস রাজামৌলি আরও বড় প্রেক্ষাপট নিয়ে আসছেন। তাঁর পরবর্তী সিনেমার নাম ‘বারাণসী’। তৈরি হচ্ছে রামায়ণ মহাকাব্যের আলোকে। এতে ত্রাণকর্তা রুদ্র চরিত্রে মহেশ বাবু, মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও খলনায়ক কুম্ভ হিসেবে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।
১৯ ঘণ্টা আগে