টাঙ্গাইলের সখীপুরে ফ্রিজ সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে খলিলুর রহমান (৪৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেড়াতৈল গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।


টাঙ্গাইলের সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিভর্তি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ও শিশু ওয়ার্ডে দুই দফায় ছাদের পলেস্তারা খসে পড়েছে। গতকাল বুধবার রাত ও আজ বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এক নারী এবং এক শিশু রোগী সামান্য আহত হয়েছে।

দেশ স্বাধীন হওয়ার আগে আবুল হাশেমের বাবা বছির উদ্দিন ছিলেন তৎকালীন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। বাবার হাতি-ঘোড়া দেখেই ছোটবেলা থেকে ঘোড়ার প্রতি দুর্বলতা তৈরি হয় হাশেমের। মাত্র সাত বছর বয়সে বাবা মারা যান হাশেমের। পরিবারের লোকজন তাঁর রেখে যাওয়া হাতি-ঘোড়া বিক্রি করে দেয়।