টাঙ্গাইলের সখীপুরে বড় বোনের বাড়িতে ঘুরতে এসে ট্রাকচাপায় মনির হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির নেত্রকোনার বারহাটা উপজেলার লিটন মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার তিনি সখীপুর উপজেলার প্রতিমা বংকী পশ্চিম পাড়ায় (চোধুরী মার্কেট) বোনের স্বামী আব্দুল কাদেরের বাড়িতে এসেছিলেন।
নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনির হোসেন নামের ওই যুবক বোনের বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে সখীপুর পৌর শহরে এসেছিলেন। ফেরার পথে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি দেখে আব্দুল কাদের তাঁর শ্যালক মনিরের লাশ শনাক্ত করেন।
রাত সাড়ে ৭টার দিকে সখীপুর থানায় গিয়ে দেখা যায়, নিহত মনিরের বড় বোন বারবার মূর্ছা যাচ্ছেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছিল। পরিবারের দাবির ভিত্তিতে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে