
টাঙ্গাইলের সখীপুরে নাতির হাতে বেদেনা সুন্দরী (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব সীমান্ত ইছাদীঘি ছোটপাথার এলাকা থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়ার মান্দাইপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বেদেনা ওই এলাকার পরেশ চন্দ্র কোচের স্ত্রী।
পুলিশ ও নিহত বৃদ্ধার পরিবার সূত্র জানায়, গ্রেপ্তার কিশোরের বাবা-মা ঢাকায় থাকেন। সে সখীপুরে কাঠমিস্ত্রির কাজ করে। মাঝেমধ্যে সে কালিদাস গ্রামে গিয়ে নানির সঙ্গে থাকত। গতকাল রাতে সে নানির কাছে কিছু টাকা চায়। টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো দা ও হাতুড়ি দিয়ে নানিকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় সে। রাতে পরিবারের লোকজন ঘরের ভেতর বিছানায় বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে নাতির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে