
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে আজ বৃহস্পতিবার বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুরের বাসভবনে সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে যুবদলের কর্মী সমাবেশ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও উভয় পক্ষের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গতকাল বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তাঁর বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন। এদিকে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনের একটি মসজিদ মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড যুবদল। পরিস্থিতি দেখে কাদের সিদ্দিকী তাঁর সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে এক দিন পিছিয়ে আজ বৃহস্পতিবার করার সিদ্ধান্ত দিয়েছিলেন। অন্যদিকে ওয়ার্ড যুবদলের দোয়া ও মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল আজ একই স্থানে কর্মী সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন। পাশাপাশি দুটি কর্মসূচিকে ঘিরে সারা দিন পৌর শহরে উত্তেজনা বিরাজ করছিল। পরে উপজেলা প্রশাসন উভয় পক্ষের কর্মসূচি বন্ধ ঘোষণা করে। বিকেলে কাদের সিদ্দিকীর বাসভবনের আশপাশে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন।
এদিকে কাদের সিদ্দিকী তাঁর বাসভবনের ভেতরে কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘তোমরা হতাশ হইয়ো না। কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুরের দল। এটা মনে রেখেই সমর্থিত প্রার্থীর (স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর) পক্ষে কাজ শুরু করো। ইনশা আল্লাহ বিজয় সুনিশ্চিত। এরপর কোনো এক দিন আমরা এখানে সভা করব। এ ছাড়া প্রতি ইউনিয়নে দুই-একবার যাব।’
এদিকে বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা ডাকবাংলো মাঠে জড়ো হন। পরে তাঁরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিচের মাথা হয়ে ধানের শীষের বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আবদুল্লাহ আল রনী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না থাকায় দুই পক্ষকে সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। ফলে নির্দিষ্ট জায়গায় কোনো পক্ষকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে