টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরেরভিটা গ্রামে রাতের আঁধারে ঘোড়া জবাই করার সময় চার কসাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। এ সময় চারটি জীবিত ঘোড়া জব্দ করা হয়।


টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি

টাঙ্গাইলের গোপালপুরে তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিএনপি নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন।