টাঙ্গাইল-৮ আসন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে এবার চারজন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁদের একজন শিল্পপতি, দুজন কোটিপতি ও অন্যজন লাখপতি।
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল একজন শিল্পপতি। দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান লাবীব গ্রুপের চেয়ারম্যান তিনি। নিজস্ব ব্যবসা থেকেই বার্ষিক সম্মানী পান প্রায় ৩ কোটি টাকা। নির্বাচনী হলফনামায় তিনি অস্থাবর সম্পদ দেখিয়েছেন প্রায় ৯০ কোটি টাকার সমপরিমাণ ও স্থাবর সম্পদ ৬৪ কোটি ৫৯ লাখ টাকার সমপরিমাণ। এ ছাড়া স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় ১২৮ কোটি ৬৪ লাখ টাকার।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই আইনজীবী দলটির জাতীয় নির্বাহী কমিটিরও ভাইস চেয়ারম্যান। হলফনামায় তিনিও স্থাবর-অস্থাবর সম্পদ দেখিয়েছেন প্রায় সাড়ে ৪ কোটি টাকার। আযম খানের স্থাবর সম্পদ ২ কোটি ৭০ লাখ এবং অস্থাবর ১ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ।
এ ছাড়া হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর স্ত্রীর সম্পদ দেখিয়েছেন ১৭ কোটি ১০ লাখ টাকার। হলফনামায় আযম খানের জামানত ঋণ দেখিয়েছেন প্রায় ৫৭ লাখ এবং তাঁর স্ত্রীর জামানতবিহীন ঋণ রয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
অন্যদিকে এই আসনের অন্য প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শফিকুল ইসলাম খান। তিনি শিক্ষকতা করে নিজের বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৬৩ হাজার টাকা। অস্থাবর সম্পদে তাঁর নগদ টাকার পরিমাণ দেখিয়েছেন ২১ লাখ হলেও স্থাবর সম্পদের আর্থিক মূল্য দেখিয়েছেন ১ কোটি ৬০ লাখ টাকা।
শফিকুল ইসলাম খানের স্ত্রীর নামে ১০ লাখ টাকার জমি ও উপহার হিসেবে প্রাপ্ত ১০ ভরি স্বর্ণালংকার ছাড়া তেমন কোনো সম্পদ নেই। শফিকুল গৃহঋণ দেখিয়েছেন ১ লাখ ৫৮ হাজার টাকা।
কোটিপতিদের ভিড়ে এই আসনের একমাত্র লাখপতি জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী নাজমুল হাসান রেজা। হলফনামায় দেখা যায়, কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ টাকা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে