
টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ পায়ের এক বাছুর জন্ম নিয়েছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন বাছুরটিকে একনজর দেখার জন্য।
ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়াপাড়া গ্রামে।
ওই দিন (শনিবার) সন্ধ্যায় কৃষক মো. শাহীন মিয়ার গাভিটি স্বাভাবিকভাবেই এই বাছুর প্রসব করে। কিন্তু বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা এবং পেছনে রয়েছে দুটি পা। তিন পায়ের ওপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে ওই কৃষক বুঝতে পারেন এটি কোনো রোগ নয় বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।
বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, ‘গরুর পাঁচ পা হয়—এটা কখনো আগে দেখিনি এবং বিশ্বাসও করিনি। আজকে দেখে আমি অবাক হলাম।’
বাছুরটির মালিক মো. শাহীন মিয়া বলেন, ‘এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটিকে বিশেষ যত্ন নিচ্ছি।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে