
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সূতি বাজারে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। এসব নৈরাজ্য বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ রোববার উপজেলা পরিষদ ঘেরাও করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন।
সূতি বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সাইফুল ইসলাম লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে বহিরাগত কিশোর গ্যাংকে সঙ্গে নিয়ে এলাকার কিছু চাঁদাবাজ বাজারে সব সময় আড্ডা দেন। সুযোগ বুঝে তাঁরা দোকানপাট থেকে চাঁদা দাবি করেন। আর চাহিদামতো চাঁদা না পেলে তাঁরা দোকানপাটে হামলা, ভাঙচুর ও দোকানিদের মারধর করেন। তাঁদের যন্ত্রণায় দোকানিরা এখন অতিষ্ঠ। তাঁদের উপদ্রবে শত বছরের প্রাচীন সূতি বাজারে ব্যবসাবাণিজ্য বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন দোকানিরা।
বণিক সমিতির সদস্য নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদা না পেয়ে রোমান মডেল মেডিকেল শপে হামলা চালায়। তারা দোকানের কর্মচারী হাসান আলীকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত কর্মচারী হাসান এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুরে ব্যবসায়ীদের পক্ষ থেকে গোপালপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে