
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় এখনো বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে