
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের ফুল ও সম্মানসূচক পোশাক দিয়ে বরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পণ্ডিতসার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালধ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজ, শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক মোজাফফর তপাদার, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা পাওয়া চার হাফেজ হলেন মো. সাইম মোল্লা, মো. জুবায়ের ইসলাম, মো. আবু রায়হান ব্যাপারী ও মো. আবু রায়হান মল্লিক।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, ‘সাড়ে ছয় বছরের যাত্রায় আমাদের মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
সংবর্ধনা পাওয়া হাফেজ মো. আবু রায়হান ব্যাপারী বলেন, ‘মা-বাবা ও শিক্ষকদের উৎসাহে আজ আমি হাফেজ হতে পেরেছি। মাদ্রাসা থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুব আনন্দিত। দোয়া করবেন যেন বড় আলেম হতে পারি।’
হাফেজ আবু রায়হানের বাবা মো. বাবুল ব্যাপারী বলেন, ‘হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আজ আমার ছেলে হাফেজ হওয়ায় আমি গর্বিত। কোরআনের হাফেজদের জন্য সমাজে আলাদা সম্মান থাকা উচিত।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে