
শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রাম থেকে বালতিভর্তি বোমাগুলো উদ্ধার করে পুলিশ। তবে এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি হাতবোমা উদ্ধার করা হয়েছে। সেখানে কতগুলো হাতবোমা রয়েছে, তা এখনো গুনে দেখা হয়নি। ধারণা করছি, ৪০ থেকে ৫০টি হাতবোমা থাকতে পারে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে তারা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবে। তখন জানা যাবে আসলে কতগুলো হাতবোমা রয়েছে।’
আশিক মাহমুদ বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা নাশকতা চালাতে বোমাগুলো মজুত করতে পারে বলে আমাদের ধারণা। এ বিষয়ে তদন্ত চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে