
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার ও বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগী মতিউর রহমান সাগর বলেন, ‘রাত আনুমানিক ১১টার সময় আমার বাড়ির ভেতরে ও বাইরে একদল মুখোশধারী সন্ত্রাসী প্রায় ৮ থেকে ১০টি হাত বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুদিন পূর্বে একই সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায় এবং আমাকে মেরে চোখ বেঁধে বাজারের পাশে জঙ্গলের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আসা করছি, পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনবে।’
এদিকে ঘটনার পর পর বোমা হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে