
কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে এক নারীর (৪৫) সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে বিয়ে করতে অস্বীকার করায় ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্ত কবির মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব থানা-পুলিশ পৌর এলাকার চণ্ডিবের পুলতাকান্দা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি পুলতাকান্দা গ্রামে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের আশ্বাস দিয়ে শহরের কালিপুর গ্রামের ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে কবির মিয়া।
গত ১৬ ডিসেম্বর অভিযুক্ত ব্যক্তিকে তাঁর আত্মীয়স্বজনদের কাছে বিয়ের বিষয়টি জানাতে বলেন ওই নারী। কিন্তু অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগী নারী ৬ জানুয়ারি ভৈরব থানায় একটি মামলা করেন। মামলার পরই গ্রেপ্তার করা হয় কবিরকে।
ভুক্তভোগী নারী জানান, তাঁর স্বামী বা সন্তান নেই। প্রতিদিনের মতো একদিন সকালে হাঁটতে বের হলে কবির মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের প্রস্তাব ও পরে বিয়ের আশ্বাস দেন কবির। পরে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেন। বিয়ের আশ্বাসে একাধিকবার তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এখন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে