খুলনা নগরীতে ভৈরব নদের ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান ২ ও এমভি ক্রাউন ৩ লাইটার ভেসেলের মাঝে ওই যুবকের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নৌ পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানায়, এমভি তাওছীফের সুকানি (চালক) মিলন গোসলের জন্য নদে থেকে পানি তুলতে গিয়ে দুই লাইটার ভেসেলের মাঝখানে আসেন। এরপর তিনি লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পুলিশকে খবর দেয়।
খুলনা মহানগর পুলিশের সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাবুল আক্তার বলেন, নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবকের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে