
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চুলের খোঁপায় লুকিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় শরীফা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তাঁর খোঁপার মধ্যে দুই হাজার ইয়াবা পাওয়া যায়। আজ রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়।
জানা গেছে, সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে একটি লেগুনা থামিয়ে তল্লাশি চালিয়ে শরীফা বেগমের খোঁপার ভেতরের থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার এবং তাঁকে আটক করা হয়। ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শরীফা নামের এক নারীর চুলের খোঁপায় ইয়াবা গুঁজে আশুগঞ্জ থেকে লেগুনা দিয়ে ভৈরবে আসছেন। পরে আমরা সেতুর ভৈরব প্রান্তে লেগুনা থেকে ওই নারীকে নামিয়ে তল্লাশি করে তাঁর খোঁপার মধ্যে লুকানো দুই হাজার ইয়াবা উদ্ধার করি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে