
কিশোরগঞ্জের মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত চেয়ারম্যানরা হলেন উপজেলার ১ নম্বর গোপদীঘি ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, ৪ নম্বর ঘাগড়া ইউনিয়নের মো. মোখলেছুর রহমান ভূঁইয়া এবং ৭ নম্বর বৈরাটি ইউনিয়নের মো. তাজুল ইসলাম।
সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তিন চেয়ারম্যান তাঁদের স্ব-স্ব দায়িত্ব পালনে অবহেলার কারণে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(১) ধারায় তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এই আদেশ দ্রুত কার্যকর হলে, নতুন প্রশাসক নিয়োগের ফলে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সেবা কার্যক্রমে গতি ফিরবে, সুফল পাবে নাগরিকেরা।
এর মধ্যে ১ নম্বর গোপদীঘি ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, ৪ নম্বর ঘাগড়া ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাজহারুল ইসলাম এবং ৭ নম্বর বৈরাটি ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই আ ম মামুন মজুমদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে