
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তাঁর বাসার সামনে ‘মবের তাণ্ডবের’ প্রতিবাদে আজ মঙ্গলবারও উত্তপ্ত ছিল কিশোরগঞ্জের অষ্টগ্রাম।
দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কয়েক হাজার নেতা-কর্মী উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জামতলি মোড়ে গিয়ে সমাবেশ করেন।
মিছিলে নেতা-কর্মীরা ‘মুক্তিযুদ্ধের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘রণাঙ্গনের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘মুক্তিযুদ্ধের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘ফজলু ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।
ফজলুর রহমানকে সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কান্ডারি আখ্যা দিয়ে সমাবেশে বক্তারা দাবি করেন, ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এর পর থেকেই স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং বিভ্রান্তি ও অপপ্রচার চালায়।
বক্তারা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এখন ফজলুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা অবিলম্বে এসবে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে আরও বলা হয়, হাওরের হৃৎস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাঁকে রাজনীতি থেকে সরানোর যেকোনো ষড়যন্ত্রে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।
সমাবেশে বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন সাফি, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ, আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল, সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে