জনৈক কৃষক মসজিদে ১ লিটার দুধ দান করেন। সেই দুধ নিলামে উঠায় মসজিদ পরিচালনা কমিটি। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় দুধ কিনে নেন স্থানীয় এক যুবক।
আজ শুক্রবার ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকায়।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল-হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন এক কৃষক। সেই দুধ জুমার নামাজের আগে নিলামে উঠায় মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে ২০০ টাকা দাম হাঁকেন এক মুসল্লি।
পরে আরও ৪-৫ জন মুসল্লি শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। শেষে ১২ হাজার টাকা দাম হাঁকেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া। সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকায় দুধ কেনেন ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দুর্জয়। পরে তিনি ওই দুধ একজন গরিব মানুষকে দান করেন।
এ বিষয়ে আল-হোসাইনিয়া জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত মেলে। বেশি নেকের জন্য মানুষ মসজিদের জিনিস ক্রয় করে। তা ছাড়া, এ নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদ উন্নয়নের কাজে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে