গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টুঙ্গিপাড়া থানা।


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষায় খালবিলে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা জালের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে বলে দাবি করে তারা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বাসচালকের সহকারী (হেলপার) এখনো নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।