
একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না, আ.লীগও থাকে না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।
এস এম জিলানী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ যদি না থাকে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকেন না। আর বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকে না। বাংলাদেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে স্বাধীনতাবিরোধীদের মোকাবিলা করবে, ইনশা আল্লাহ।’
এস এম জিলানী বলেন, ‘নির্বাচন এসেছে আর স্বাধীনতাবিরোধীরা জোট করেছে। সেই জোট থেকে গোপালগঞ্জ-৩ আসনে রাজবাড়ী থেকে এক ভদ্রলোক এসেছেন, মাথায় জিন্নাহ ক্যাপ (টুপি) পরেন। পাকিস্তানিরা যে ক্যাপ পরে এলাকায় চলাচল করত, সেই একই ক্যাপ পরে উনি সনাতনী ধর্মাবলম্বী মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এখানে নির্বাচন করার পাঁয়তারা করছেন। আমি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খাটো করে দেখছি না। কিন্তু যারা ধর্মের লেবাস পরে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে ভোট নিতে চায়, তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে।’
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশে জিলানী বলেন, ‘৫ আগস্টের পরে এখানকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। কারণ, ঢাকা গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ বলতে ভয় পায়। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান; শান্তি ও নিরাপত্তা আমি আপনাদের দেব। আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, তাহলে শুধু ঢাকা শহর নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বুক ফুলিয়ে সিনা টান করে চলবেন।’
শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে