
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেন লেলিন সাহা (৩৬) নামের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তাঁর। পদত্যাগের ঘোষণার মাত্র দুই ঘণ্টা পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার লেলিন সাহা টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাটগাতী গ্রামের পরিমল সাহার ছেলে।
গতকাল দুপুর ১২টায় অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা। এই ঘোষণার দুই ঘণ্টা পরই উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন বিকেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এসআই মনির হোসেন বলেন, গত বছরের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই ঘটনার তদন্তে লেলিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি গ্রেপ্তার এড়াতে লেলিন সাহা অন্যান্য দলের নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করেছিলেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যুবলীগ নেতা লেলিন পৌর মাল্টিপারপাস মার্কেটে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন। সেখান থেকে বের হলেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে