
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে কোটালীপাড়া উপজেলায় একই গ্রামের একই বংশের দুই নেতা দুটি রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে রাজনৈতিক দল দুটি তাঁদের দুজনকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এ নিয়ে এলাকায় নির্বাচনী আলোচনা বেশ জমে উঠেছে।
প্রার্থী দুজনই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে একজন মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে আবুল বশার দাড়িয়া বাসু। তিনি গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক। অন্যজন মো. সিদ্দিক দাড়িয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুল দাড়িয়া।
জানা যায়, সম্প্রতি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আবুল বশার দাড়িয়া বাসুকে গোপালগঞ্জ-৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। ঘোষণার পর থেকেই তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
অপর দিকে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির কেন্দ্রীয় কমিটি একই আসনে প্রার্থী হিসেবে মো. আরিফুল দাড়িয়ার নাম ঘোষণা করে। এরপরই বিষয়টি উপজেলাজুড়ে আলোচনার জন্ম দেয়।
মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, ‘একই বংশের দুইজন এমপি প্রার্থী—এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমার জানামতে, দাড়িয়া বংশ থেকে এই প্রথম কেউ এমপি পদে দাঁড়াল। তবে একজন হলে ভালো হতো।’
গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, ‘আমাগো গ্রাম থাইকা দুইজন নাকি নির্বাচন করবে। আমরা যারে ভালো ও যোগ্য মনে করমু, তারেই ভোট দিমু।’
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বাসু বলেন, ‘যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারে—এটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার। একই গ্রাম থেকে দুজন নয়, পাঁচজনও প্রার্থী হতে পারে। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দীর্ঘদিন ধরে গণসংযোগ করছি। আশা করি, ভালো ফল হবে।’
এনসিপির প্রার্থী মো. আরিফুল দাড়িয়া বলেন, ‘দল আমাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। একই গ্রামের আরেকজন প্রার্থী থাকায় আমার নির্বাচনী প্রচারণায় কোনো প্রভাব পড়বে না।’
উল্লেখ্য: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে এই দুই প্রার্থী ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গোপালগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির এম এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মারুফ শেখকে গণসংযোগ করতে দেখা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে