
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে আহত আল আমিন শেখ (৩০) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কৃষকের পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত বুধবার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে আল আমিনকে প্রতিপক্ষের লোকজন মারধর করে বলে অভিযোগ ওঠে।
মৃত আল আমিন মধুখালী গ্রামের আকবর আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, মধুখালী গ্রামের হাসেম শেখের ছেলে ফাইজুল শেখ (৩০), আব্বাস শেখ (৩৫) এবং নওয়াব শেখের ছেলে টিপু শেখের সঙ্গে একই গ্রামের আকবর আলী শেখের ছেলেদের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে যান আল আমিন। তাতে ফাইজুল ও আব্বাস বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ফাইজুল ও আব্বাসের নির্দেশে টিপু শেখ ২৫-৩০ জন লোক নিয়ে এসে আল আমিনকে পেটাতে থাকেন। পরে আল আমিনের চিৎকারে বাড়ির লোকজন সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের মারধরে নারীসহ আরও চারজন আহত হন। পরে আহত আল আমিনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নিহত আল আমিনের স্ত্রী নুরনাহার বেগম বলেন, ‘আমার তিন ছেলেমেয়েকে ওরা এতিম করে দিল। নির্মমভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করল। আমি তাদের ফাঁসি চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফাইজুল, আব্বাস ও টিপু শেখের বাড়িতে গেলে তাঁদের ঘরগুলো তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশীরা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা ঘর তালা মেরে কোথায় যেন চলে গেছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে