গোপালগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক, তাঁর সহকারী ও ইজিবাইকচালক আহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাচুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে। আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তাঁর মরদেহ...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষায় খালবিলে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা জালের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানানো হয়েছে।

গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।