নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তাঁর স্বামী আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়।


লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাবা-ছেলের ভোটের প্রচারণার ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, আর বাবা ভোট চেয়ে বেড়াচ্ছেন ধানের শীষ প্রতীকে। এ নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

রামগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উত্তেজিত জনতা আজ সকালে অভিযুক্ত ভাতিজা তোফায়েল আহমদ ও মোহন হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর আগে গতকাল সোমবার রাতে রামগঞ্জের বাঁশঘর এলাকায় হাসমত উল্যাহর ওপর হামলার ঘটনা ঘটে।