
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। সম্প্রতি তাঁর বাবা মারা যান। তখন বাড়িতে এসে তিনি আর কর্মস্থলে যাননি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটি বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হতে পারে।
মোস্তাফিজের স্ত্রী আয়েশা আক্তার মিতু বলেন, ফজরের আজানের আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। পরে খবর পাওয়া যায় তাঁর মরদেহ ফসলি জমিতে পড়ে আছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে