
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাবা-ছেলের ভোটের প্রচারণার ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, আর বাবা ভোট চেয়ে বেড়াচ্ছেন ধানের শীষ প্রতীকে। এ নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনে এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে ১০ দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অন্যদিকে তাঁদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত।
এলাকা ঘুরে দেখা যায়, আজ (শুক্রবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে বিভিন্ন পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বাচ্চু মোল্লা আজকের পত্রিকাকে বলেন, রাজনীতি তাঁর আদর্শ ও অবস্থানের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন তিনি।
অপর দিকে ছেলে মাহবুব আলম জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে