
লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও তাঁর কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরের দিকে চণ্ডীপুর এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা উত্তর চণ্ডীপুর এলাকার মোজাম্মেল হোসেন বাহারের ছেলে এবং মামলার বাদী মিজানুর রহমানের ভাতিজা।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডের আবেদন করা হবে। দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে।
এদিকে রাতে নিহতদের জানাজায় অংশ নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, নিহত জুলেখা বেগমের স্বামী মিজানুর রহমান বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামি দিয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগঞ্জের উত্তর চণ্ডীপুর গ্রামে বাসায় ঢুকে জুলেখা ও তাঁর মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বাসায় থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ঘাতকেরা। রাতে নিহতদের পরিবারের পুরুষ সদস্যরা বাসায় গেলে জুলেখা ও মীমের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল শুক্রবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন করে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের মরদেহ দাফন করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে