পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী ব্যাপারী বাড়ির শাহ আলম ইফতার করার জন্য তাঁর অটোরিকশা সড়কের পাশে রেখে যান। কয়েক মিনিটের মধ্যে সেটি চুরি হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খোঁজাখুঁজি করে চার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।


লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার কামারহাট এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন (আলিফ এন্টারপ্রাইজ) থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রায়পুরে অটোচালক সোহাগ হোসেনকে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে ও রোববার রাতে আসামিদের রাখালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান।