
লক্ষ্মীপুরে ‘আনন্দ পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় অন্তত ২০ জনকে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার চার ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০), নোয়াখালীর রিপন হোসেন (৩৫) এবং সদরের মাজেদ হোসেন (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখালী চৌমুহনী থেকে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড়ে ৮টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর গাড়ির ভেতর থেকে মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন ও মাজেদ নামের দুজন মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে নোয়াখালী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ৬ আগস্ট একই সড়কে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা না নিলে বাড়বে আরও দুর্ঘটনা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, রেকার না থাকায় বাসটি উদ্ধারে সময় লেগেছে। খালে তীব্র স্রোত থাকায় অনেক সমস্যা হয়েছে। হতাহত বাড়ার শঙ্ক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, বেপরোয়া গতির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ২০ জনকে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে