
লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের লিফটে আটকা পড়েছেন ১০ জন বিচারপ্রার্থী। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের আসার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহযোগিতায় ২০ মিনিট পর আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। তিনি জানান, আদালত চলাকালে নিচতলা থেকে ৬তলার দিকে যাচ্ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। লিফট ৪তলায় পৌঁছালে হঠাৎ তা বন্ধ হয়ে যায় এবং ভেতরে থাকা ব্যক্তিরা আটকে পড়েন।
আটকে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহায়তায় আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পর আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিম্নমানের লিফট ব্যবহার করায় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমদ ফেরদাউস মানিক বলেন, ‘কোর্ট ভবনে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে লিফট স্থাপন করা হয়েছে। শুরু থেকেই লিফটে ত্রুটি দেখা দেয়। মাঝেমধ্যেই বিভিন্ন ফ্লোরে গিয়ে লিফট আটকে যায়, এতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। বারবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, ভবনে কোনো স্থায়ী লিফটম্যান নেই, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ হোসেন, হাবিবুর রহমান ও আবদুল মতিন জানান, কোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রতিদিন শত শত বিচারপ্রার্থী এখানে আসেন। কিন্তু লিফটের অবস্থা খুবই নাজুক। কখনো বিদ্যুৎ থাকে না, আর থাকলেও লিফট কাজ করে না। ৬তলা পর্যন্ত উঠতে সাধারণ মানুষকে খুব কষ্ট করতে হয়, বিশেষ করে বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের ৪তলার লিফটে ১০ জন আটকা পড়েন। আমাদের খবর দেওয়া হলেও আমরা পৌঁছার আগেই স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তারা প্রায় ২০ মিনিট লিফটে আটকা ছিলেন।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে