
লক্ষ্মীপুরে পুকুর থেকে রাহাত হোসেন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার একটি পুকুরে লাশটি পাওয়া যায়।
রাহাত রায়পুর উপজেলার খাসেরহাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে। ছোটবেলায় তাঁর মা মারা যাওয়ায় তিনি চররুহিতায় নানাবাড়িতে বড় হন। তাঁর নানা সৈয়দ উজ্জামান ও নানি আলেয়া বেগম চররুহিতা মজিব কন্ট্রাক্টর বাড়ির বাসিন্দা।
রাহাতের মামি রিক্তা আক্তার রিপা জানান, রাহাত ইলেকট্রিক কাজ করতেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে বাজারের দোকানদার সাদ্দাম হোসেন মোবাইলে খবর দেন যে রাহাত মারা গেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা মনু মিয়া আমিন বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের পুকুরে গিয়ে দেখি তার লাশ ভাসছে। পরে পুলিশ ও স্থানীয় লোকদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। আমরা তার মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানাই।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইলেকট্রিক শক না অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে—বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে