
বিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে। গাজীপুরের রোয়েনা রিসোর্টে ২৪-২৫ জুলাই আয়োজিত এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ একাডেমিক নেতৃত্ব, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
আজ শনিবার রাতে গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্মেলনে ২০২৪ সালের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মূল্যায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং ২০২৫ সালের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাদান, গবেষণা, শিক্ষার্থী ভর্তি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক পরিচালনায় মানোন্নয়ন নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সম্মেলনে অ্যাকাডেমিক ইনোভেশন, ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়। এটি অংশগ্রহণমূলক, প্রয়োগযোগ্য ও ভবিষ্যৎমুখী কৌশল প্রণয়নের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিশ্চিত করতে কৌশলগত সামঞ্জস্য ও অংশীদারত্বপূর্ণ নেতৃত্ব প্রয়োজন। প্রথম দিনে চারটি গুরুত্বপূর্ণ কি-নোট উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এগুলো হলো জিইউবির ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যান পর্যালোচনা, এআই যুগে একাডেমিক ও গবেষণার উৎকর্ষ; আর্থিক স্থিতিশীলতা, অর্থায়ন ও কৌশলগত প্রবৃদ্ধি প্রভৃতি। বক্তৃতাগুলোতে একাডেমিক উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা এবং আর্থিক স্থিতিশীলতার কথা তুলে ধরা হয়।
সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। তাঁরা স্ট্রাইভ ২০২৫-এর কৌশলগত পরিকল্পনার আলোকে উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও উৎকর্ষ অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৪ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে