
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে আগামী ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা-২০২৬। এই উপলক্ষে আজ বুধবার ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ও অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি আয়োজিত এ সংবাদ সম্মেলনে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন, এবারের ফেয়ার ও ফেস্ট হবে সংস্কৃতি, ব্যবসা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবেন, সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণেরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন।
এ সময় মেলার আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আট বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। সম্প্রতি মার্কিন পাল্টা শুল্ক আরোপে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় এখন আমরা সেখানে এগিয়ে রয়েছি ব্যবসা-বাণিজ্যে।’ তিনি আরও বলেন, ‘এই আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণেরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন।’
আয়োজকেরা জানান, এবারের আয়োজনের মূল আকর্ষণ থাকবে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি-টু-বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট-তরুণ উদ্যোক্তা ও ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেসের পাশাপাশি আর্ট ও ক্র্যাফট প্রদর্শনী।
আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ থেকে ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন ও তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সাফল্যকে বিশ্বদরবারে তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএমএ প্রেসিডেন্ট আবুল হোসেন, বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদ, আইএনসির ডিরেক্টর কাজী জাহিদুল ইসলামসহ অনেকে।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে