
ভোলায় নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ নামে এ অঞ্চলকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে সংস্থাটি। এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেজা কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা সদর উপজেলার ১০২ একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হবে, যা পরবর্তী সময়ে ১৫৮ একরে সম্প্রসারণ করা হবে। এটি হবে পরিবেশবান্ধব, শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্প এলাকা। এখানে মৎস্য, মাংস ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণসহ প্রায় ৪০টি শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম বলেন, বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন গড়ে উঠছে। ডেভেলপার হিসেবে কাজ করবে চীনের লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাঁর মতে, এ অঞ্চল মৎস্য ও কৃষিজ সম্পদভিত্তিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে।
প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক ঝুয়াং লাইফেং বলেন, তাঁরা একটি পরিবেশবান্ধব ও সার্কুলার ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। ভোলার গ্যাস ও কৃষিসম্পদকে কাজে লাগিয়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ভালো সুযোগ রয়েছে। ইতিমধ্যে চীনা বিনিয়োগকারীরা এতে আগ্রহ দেখিয়েছেন।
উল্লেখ্য, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশে ইতিমধ্যে গার্মেন্টস, টেক্সটাইল ও অন্যান্য খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। লিজ ফ্যাশন টেকসই শিল্পায়নকে প্রাধান্য দিয়ে পরিবেশবান্ধব, রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রমে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে