
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে চলছে জমজমাট বেচাকেনা। দেশের বৃহৎতম এই মৌসুমি বাজারটি এখন হাঁকডাকে মুখর, নানা জাতের আমে ভরে উঠেছে প্রতিটি আড়ত। ঈদুল আজহার ছুটি, অতিবৃষ্টি ও প্রচণ্ড খরায় সাময়িক ধাক্কা খেলেও গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংক লেনদেন চালু হওয়া, আবহাওয়ার উন্নতি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের আগমনে আবারও চাঙা হয়ে উঠেছে কানসাট বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে, আর জেলাজুড়ে বেচাকেনার পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকার কাছাকাছি।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা ঝুড়ি ও ক্যারেটভর্তি আম কিনছেন। বাজারজুড়ে হাঁকডাকে মুখর চারপাশ। মোকামগুলোতেও আমের চাহিদা বেড়েছে। ফলে প্রতিদিন মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, ক্ষীরশাপাতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার ৪০০, ল্যাংড়া ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮৫০, আম্রপালি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০, লক্ষ্মণভোগ ৯০০ থেকে ১ হাজার ২০০, গুটি ৮০০ থেকে ২ হাজার আর ব্যানানা ফ্রুট ব্যাগিংয়ের সাড়ে ৪ হাজার ও ফজলি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় প্রতি মণ বিক্রি হচ্ছে।
চাষিরা অভিযোগ করেছেন, আড়তদারেরা জোর করে প্রতি মণে ৫২ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম নিচ্ছেন। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের মতে, এভাবে বাড়তি ওজন চাপিয়ে দেওয়া ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
আম ব্যবসায়ী নাসিরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে কিছুদিন বাজার খারাপ ছিল। এখন দাম বেড়েছে, দেশের সব জায়গায় আমের চাহিদাও বেড়েছে। আর চাহিদা বাড়ার কারণে আমের দামও বাড়তি। আজকে মণে ১০০ থেকে ২০০ টাকা বেশি।
২০ বছর ধরে আমের মৌসুমে আম কিনে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি করেন ফরিদপুরের ব্যবসায়ী নূর ইসলাম সিকদার। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারের আমের চাহিদা বেশি। পাঁচ টাকা বেশি দাম হলেও ক্রেতার চাহিদা আছে। তাই এখানকার আম কিনে নিয়ে যায়। প্রতিদিন একটি ট্রাকে ৪০০ ক্যারেট আমি মোকামে পাঠাই। নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। বিক্রেতাদের সঙ্গে কথা বলে ৪৫ থেকে ৫২ কেজি মণ করে কিনে নিচ্ছি।’
আমচাষি ও উদ্যোক্তা ইসমাইল খান শামীম বলেন, খরা, ছুটি, ব্যাংক বন্ধ ও অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে ধস নেমেছিল। এখন পরিস্থিতি ভালো। দামও কিছুটা স্থিতিশীল। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে চাষিরা ভালো দাম পাবেন।
কানসাট আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু আজকের পত্রিকাকে বলেন, প্রাকৃতিক দুর্যোগে কিছুদিন থেকেই আমের বাজার খারাপ ছিল। বৃষ্টিতে চাষিরা আম ভাঙতে পারেননি। চাষিরা এবং ব্যবসায়ীরা কিছুটা ক্ষতির মুখে পড়েছিলেন। সব মিলিয়ে দুদিন থেকে কানসাট আমবাজারে কেনাবেচা ভালো হচ্ছে। চাষিরা ভালো দাম পাচ্ছেন। বর্তমানে কানসাট আমবাজারে প্রতিদিন ১৫ থেকে ২০ কোটি টাকার লেনদেন হচ্ছে। পুরো জেলায় ২৫ থেকে ৩০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩৬ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে