
দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম কমিয়ে সোনার নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বাজুসের নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৮০ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৭৫ টাকা।
অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩২৫ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ হবে এবং সব জুয়েলারি প্রতিষ্ঠানে তা প্রযোজ্য হবে।

অর্থবছরের শেষ চার মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের বড় চাপ সামনে নিয়ে এগোচ্ছে সরকার। এই লক্ষ্য পূরণ করতে প্রতি মাসে গড়ে ৭৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ প্রয়োজন। অথচ চলতি অর্থবছরের কোনো মাসেই আদায় ৪০ হাজার কোটি টাকা ছাড়ায়নি। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন যে কঠিন হয়ে পড়েছে...
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ‘স্মরণকালের ভয়াবহতম শিল্প সংকটের’ দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) মহাসচিব জন ডেন্টন। আজ বুধবার ক্যামেরুনের ইয়াউন্ডেতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
ক্রমেই ভারী হচ্ছে বৈদেশিক ঋণের বোঝা, যা দিন দিন বাড়াচ্ছে আরও দায়। শুধু গত এক যুগেই বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে প্রায় চার গুণ হয়েছে। এই ঊর্ধ্বমুখী ধারা এখন স্থায়ী হয়ে উঠছে। বাস্তবতা হলো, এই চাপ এখন শুধু হিসাবের খাতায় সীমাবদ্ধ নেই, সরাসরি প্রভাব ফেলছে বাজেট ও সামগ্রিক অর্থনীতির ভারসাম্যের ওপর।
১ দিন আগে
ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৯ পয়েন্ট। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট। সূচকের সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম ও বাজার মূলধন।
১ দিন আগে