
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিশেষ নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ‘মার-এ-লাগো’ যে নির্বাচনী এলাকায় অবস্থিত, সেই রিপাবলিকান আসনটি এবার ডেমোক্র্যাটরা ছিনিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়েছেন প্রথমবারের মতো রাজনীতিতে আসা এমিলি গ্রেগরি।
পেশায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এমিলি গ্রেগরি গর্ভবতী ও সন্তান জন্মদান পরবর্তী নারীদের জন্য একটি ফিটনেস সেন্টার পরিচালনা করেন। নির্বাচনে জয়ের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর প্রচারণার মূল কেন্দ্রবিন্দু ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার সমস্যা, প্রেসিডেন্ট ট্রাম্প নন।
এমিলি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে সামনে রেখে প্রচার চালিয়েছিলেন, কিন্তু আমি ফ্লোরিডার পরিবারগুলোর জন্য জরুরি ইস্যুগুলোতে মনোযোগ দিয়েছি। সবাই এখন জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে আছেন; ৪ ডলার গ্যালন দরে গ্যাস কেনা তাঁদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা।’
প্রেসিডেন্ট ট্রাম্প এই আসনে তাঁর প্রতিবেশী ও অর্থ উপদেষ্টা জন ম্যাপলসকে সমর্থন দিয়েছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ম্যাপলসকে একজন সফল ব্যবসায়ী ও নাগরিক নেতা হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের ব্যক্তিগত সমর্থন ম্যাপলসকে জেতাতে পারেনি।
উল্লেখ্য, ট্রাম্প নিজে এই নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন। অথচ তিনি নিজেই এই পদ্ধতির ঘোর সমালোচক।
এদিকে এই জয়কে ফ্লোরিডা ডেমোক্র্যাটদের জন্য একটি ‘যুগান্তকারী বিজয়’ হিসেবে অভিহিত করেছে দলটি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এই এলাকায় বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন, তাই এই ফলাফলকে রিপাবলিকানদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ডিএনসি চেয়ার কেন মার্টিন এক বিবৃতিতে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের প্রতিবেশীরাই একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—তাঁরা ক্ষুব্ধ এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। ট্রাম্প যখন ধনকুবের দাতাদের নিয়ে পার্টি করছেন, তখন সাধারণ আমেরিকানরা ভোটের মাধ্যমে তাঁদের অধিকার বুঝে নিচ্ছেন।’
ফ্লোরিডার ডিস্ট্রিক্ট ৮৭-এর গভর্নর রন ডিস্যান্টিস এই আসনের প্রতিনিধি মাইক কারুসোকে (সাবেক রিপাবলিকান) কাউন্টি ক্লার্ক হিসেবে নিয়োগ দিলে আসনটি শূন্য হয়। এরপরই বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির এমিলি গ্রেগরি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।
৩ ঘণ্টা আগে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ড্যাভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা..
৪ ঘণ্টা আগে