
ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফা শর্ত পাঠিয়েছে।
চ্যানেল-১২-এর খবরে বলা হয়েছে, সংঘাত শেষ করার জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি জানিয়েছে। এসব দাবি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এমন দৃঢ় নিশ্চয়তা চান, যাতে যুদ্ধ আবার শুরু না হয়। তাঁরা হরমুজ প্রণালির জন্য নতুন একটি ব্যবস্থা চান, যা কার্যত প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণে দেবে।
ইরান অঞ্চলজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে। পাশাপাশি যুদ্ধে যে ক্ষতি হয়েছে, তার জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
এর আগে গত সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন কিছু সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ‘এবার তারা সিরিয়াস।’ টেনেসিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এটি সম্ভব হয়েছে আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের কারণে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি একটি চুক্তি হবে। কিন্তু যা-ই ঘটুক, আমরা নিশ্চিত করব যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’
শেষে তিনি বলেন, ‘আমেরিকা ও আমাদের মিত্রদের প্রতি হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে এখন আরেকটি সুযোগ আছে, এবং আমরা আশা করি তারা এটি নেবে। যা-ই হোক না কেন, আমেরিকা ও পুরো বিশ্ব আরও নিরাপদ হবে এবং আমাদের গ্রহ আরও স্থিতিশীল হবে।’
এদিকে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফার একটি পরিকল্পনা পাঠিয়েছে ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা সম্পর্কে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অর্থনৈতিক ক্ষতি সামাল দিতে গিয়ে ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা এর সামগ্রিক রূপরেখা জানিয়েছেন। তাঁরা বলেন, এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির বিষয় অন্তর্ভুক্ত আছে।
পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই পরিকল্পনা ইরানের কর্মকর্তাদের মধ্যে কতটা ছড়িয়েছে বা ইরান এটিকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেবে কি না, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলও ইরানে বোমা হামলা চালাচ্ছে। তারা এই প্রস্তাবে সম্মত কি না, সেটিও জানা যায়নি। তবে পরিকল্পনাটি পাঠানো হয়েছে। এ থেকে বোঝা যায়, চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ শেষ করতে প্রশাসন প্রচেষ্টা বাড়িয়েছে। এই যুদ্ধে আরও কয়েকটি দেশ জড়িয়ে পড়েছে।
এক কর্মকর্তা বলেন, পরিকল্পনায় সমুদ্রপথ নিয়েও আলোচনা আছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালির মধ্য দিয়ে পশ্চিমা জাহাজ চলাচল নিরাপদভাবে বন্ধ করে দিয়েছে। পারস্য উপসাগরে যাতায়াতের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’
৩৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ড্যাভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা..
২ ঘণ্টা আগে