
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে অনেকটা আগেভাগেই থাইল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচেরও পরিকল্পনা করা হয়েছে। আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে ১–১ গোলে রুখে দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন উমেহলা মারমা। তাঁর প্রশংসায় বরাবরই পঞ্চমুখ থাকেন বাটলার। এমনকি জাতীয় দলের শুরুর একাদশেও রাখেন নির্দ্বিধায়। আজ দারুণ খেলার পর তিনি বলেন, ‘সে আসলে হীরার টুকরা।’
এশিয়ান কাপে খেলা দলটির অনেকেই আছেন এই দলে। তাই এক ভিডিও বার্তায় দলের গোলকিপিং কোচ মাসুদুর রহমান উজ্জ্বল বলেন, ‘এশিয়ান কাপে আমরা কোন কোন জায়গায় ভালো করেছি এবং কোথায় উন্নতির অবকাশ আছে, তা খেলোয়াড়দের দেখানো হয়েছে। আমরা ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা করছি।’
ভারতের বিপক্ষে এই ম্যাচের পর জর্ডানের বিপক্ষে আগামী শুক্রবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়ান কাপ অভিযান। গ্রুপের পরের ম্যাচগুলোতে ৪ এপ্রিল চীন ও ৭ এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে তারা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুম শুরু হবে আগামীকাল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানাকে দল টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারির প্রথম পর্বে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারিয়েছে তারা। সোনার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে ভিয়েতনামের।
৮ ঘণ্টা আগে
বড় রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে জবাব দিয়েছেন কেবল বেতন জ্যাকবস। টিম রবিনসন, ডেন ক্লিভাররা ব্যাট হাতে দাঁড়ালেও চাহিদা মিটিয়ে রান তুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার জন্য কাজটাও তাই কঠিন হয়নি। সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
৯ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মৌসুমের শিরোপা জেতে রাজস্থান রয়্যালস। সেবার ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। আইপিএলের প্রথম মৌসুমের শিরোপাজয়ী দলটির মালিকানা বিক্রিতে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারের পরিবার।
১০ ঘণ্টা আগে