ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে একটি ঘর থেকে বাক্প্রতিবন্ধী এক নারীর (৫১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার চাপাতি পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মানিকা বেগম জন্ম থেকেই বাক্প্রতিবন্ধী ছিলেন। মা-বাবার মৃত্যুর পর প্রায় ৩৫ বছর ধরে তিনি চাপাতি পাইকপাড়া গ্রামে তাঁর ভগ্নিপতি মো. দাইমুল ইসলামের বাড়িতে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে দাইমুল ইসলামের স্ত্রী পারুল বেগম গবাদিপশু নিয়ে মাঠে যান। পরে তিনি বাড়ি ফিরে মানিকা বেগমের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁরা ঘরের ভেতরে প্রবেশ করে বাঁশের আড়ার সঙ্গে রশিতে মানিকা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহত নারীর ভগ্নিপতি মো. দাইমুল ইসলাম জানান, মানিকা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে মাদকসংশ্লিষ্টতার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা করে অর্থদণ্ড এবং মুচলেকা নেওয়া হয়। বুধবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্
১ ঘণ্টা আগে
বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারী মারা গেছেন। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।
১ ঘণ্টা আগে
নারী ও কিশোরীদের কর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবান শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এই চাকরি মেলায় পর্যটন, ব্যাংকিং, আইসিটি, রিটেইল ও আতিথেয়তা খাতের ২০টির বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়।
১ ঘণ্টা আগে