Ajker Patrika

পাবনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে কারাদণ্ড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
পাবনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে কারাদণ্ড
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে মাদকসংশ্লিষ্টতার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা করে অর্থদণ্ড এবং মুচলেকা নেওয়া হয়।

বুধবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চর রূপপুর গ্রামের রঞ্জু খাঁ, সজীব হোসেন, রবিউল ইসলাম, দাদাপুর গ্রামের পলাশ বিশ্বাস, বিলকেদার গ্রামের জিয়াউর রহমান, আওতাপাড়া গ্রামের মো. সাহাবুল, শহরের ফতেমোহাম্মদপুর এলাকার শাহীন খান, সোবহান শেখ ও ইশা বখতিয়ার।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদকসংশ্লিষ্টতা ও মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত