
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবারই চরম দুর্ভোগে পড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের প্রফেসরপাড়াসহ বেশ কিছু নিচু এলাকায় হাঁটুপানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুনভাবে উন্নয়নকাজ হলেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি, ফলে বৃষ্টির পানি জমে থাকছে। এ ছাড়া, খালে পানি নামার পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। এতে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছে।
পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মাজেদ, সাব্বির মির্জা ও শামীম হোসেন জানান, ‘নতুন সড়ক হলেও পানি যাওয়ার ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। স্কুলে বাচ্চাদের পাঠানোও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।’ প্রফেসরপাড়ার বাসিন্দা মহাসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাড়ি থেকে সোনালী ব্যাংক পর্যন্ত পুরো গলি হাঁটুপানিতে তলিয়ে যায়। পানি সরানোর কোনো ড্রেন নেই।’
এ বিষয়ে তাড়াশ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, ‘প্রফেসরপাড়াসহ কিছু এলাকায় মাটি পরিষ্কার করা হয়েছে। তবে পুরোনো ও অপরিকল্পিত বাড়িঘরের কারণে পানি নামার জায়গা নেই। যেখানেই খবর পাচ্ছি, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
স্থানীয়দের জোরালো দাবি, বারবার একই দুর্ভোগ থেকে মুক্তির জন্য দ্রুত সময়ের মধ্যে শহরের একটি পরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা গড়ে তোলা দরকার।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে