সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা, যা সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় প্রাকৃতিক বৈচিত্র্য, মৎস্য ও চিংড়ি চাষের জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া আশাশুনি, দেবহাটা, কলারোয়া, সাতক্ষীরা সদর, শ্যামনগর, তালা ও কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং এসইডিপির যৌথ আয়োজনে তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে অপহৃত চার জেলে মুক্তিপণের টাকা পরিশোধের পরও ছাড়া পাননি। গত ৩১ মে মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবদে খাল এলাকা থেকে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এমনি পরিস্থিতিতে পরিবারগুলোতে উদ্বেগ বেড়েছে।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই যুবক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ ২৭ দিন পর আজ রোববার নিজ গ্রামে পৌঁছেছে। আজ সকালে মরদেহ দুটি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে বাড়ি ফিরছিলেন রেশমা বেগম (২৫)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও পাঁচ বছর বয়সী শিশুকন্যা।