
সিলেট নগরীতে পুলিশের অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করা এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ক্বিনব্রিজসংলগ্ন বন বিভাগের গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কনস্টেবল আজিজুল ইসলাম প্রতিবাদ করলে এক আসামি অন্যদের হুকুম দিয়ে চিৎকার করে বলেন, ‘এই বেটা পুলিশকে ধর। আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাব।’ এরপর দুজন (আসামি) তাঁর গালে চড় থাপ্পড় দেন ও দোকানে থাকা শক্ত বাঁশের লাঠি দিয়ে দুই পায়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

নিহত ঊর্মি দুই সন্তানের জননী। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বরখাস্তকৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন...