
কিশোরগঞ্জের ভৈরবে প্রাণিসম্পদ অফিস-সংলগ্ন সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সেবাগ্রহীতারা। পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

খুলনায় প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট নানা কারণে সারা বছরই স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে ফসলের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরিপে এই জলাবদ্ধতার পেছনে ১৫টি কারণ উঠে এসেছে। ওই প্রতিবেদনে জেলার আটটি উপজেলায় বছরে ১০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ে বলে উল্লেখ করা হয়।

আজ ৩০ বৈশাখ। চলছে ঝড়-বৃষ্টির মৌসুম। এ বছর এপ্রিল মাসের শুরু থেকে অধিকাংশ দিনই দেশের কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হয়েছে। রাজধানীতেও বৈশাখজুড়ে বেশ কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ব্যস্ত শহর ঢাকা।

নীলফামারীর ডোমারে নালা ভরাট করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় এক হাজার একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে।