
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে পরিচালিত অভিযানে দুইজনকে পৌর শহর এবং একজনকে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে আটক করা হয়।

নীলফামারীর পশুর হাটগুলোতে কোরবানির ঈদকে কেন্দ্র করে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল (টোল) আদায়ের অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযানে সত্যতা মিললেও নামমাত্র জরিমানা করা হয়েছে, যা নিয়ে ক্রেতা ও খামারিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে মহাসড়ক দখল করে পশুর হাট এবং অস্থায়ী কাউন্টার স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুই পশুর হাটের ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মহাসড়ক থেকে গরু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলমকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।